শিলাবৃষ্টি হয়ে আসবো তবে
ভিজবো দুজনে , ভিজাবো দেহ-মন
বৃষ্টির মদে মাতাল হবে তুমি
নিজে হবো সৌখিন
বানের জলে ভাসাবো তোমায়
নিজেকে করবো শেকড়হীন
মুছে যাবে আজ যত
নিশুতি রাতের জলক্ষত
নতুন সূর্য উঠবে নতুন ভোরের
মায়াবি আঙিনায়
ক্লান্তির চোখ ফোটাবে রাতের নিশিগন্ধা
ধুয়ে দিবে অবসাদ যত
বর্ষার জল হবে চৌচিরে জমিতে
একফসলা বৃষ্টি হবে কাঠফাটা খরতাপে
ক্লান্তি ভুলে গিয়ে এই তুমি হবে
স্বপ্নের রানওয়ে
মন্তব্য (5)