ফিরে এসো নাজমুল আহসান · Poems · 2015-02-04 · 776 views ফিরে এসো কুয়াশাচ্ছন্ন সেই সবুজ জানালা হয়ে হিমবায়ূ সাথে করে এনো হিম হিম ঘোরে খুলে রেখেছি অর্গল সবুজের টিপ পরিয়ে দিব তোমায় হৃদয়ের উত্তাপে পুড়িয়ে দিব তোমার আঙুল পোড়া মাংসের যুগে বিনিময়ে দিও একটুখানি হিমেল আবেশ Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (15)