ছিন্ন পালকের মতোই ছিলাম
কখনও বা বিবর্ণ পথিক
উর্বশী হৃদয়ের উত্তাপে পোড়ালে আমায়
দিলে নি:স্বর্গের আয়েশ
আজ আমি শিল্পীর ক্যানভাসে ছবি আঁকি
কবিতার শব্দ হই, ভাবতেই…
আকন্ঠ জলে ভিজে যায় কবিতার হৃদয়
দ্রষ্টা হতে চাইনা বন্ধু , আলোর মশাল হাতে
তোমারই সহযাত্রী হতে চাই
ভার-মর্যাদার, আমি লইতে পারি !
তারচে’ ঢের বেশি সইতে পারি
আরশিতে নিজের শ্রী দেখে ভেবে ছিলে
এ বুঝি আমারই মুখ !
হৃদ মন্দিরে তোমার হৃদয়া হেয়েছি
এ আমারই পরম সুখ ।
মন্তব্য (21)