আজ রোড এক্সিডেন্টে নিহত হয়ছি বলে
বাড়িতে কান্নার রোল পড়েছে,
রাজপথে রক্ত শুকিয়ে দলা বেধেছে
শুকনো মাখনের মত প্রকৃতির নিয়মে
আজ রোড এক্সিডেন্টে নিহত হয়েছি বলে
কিছু নিরপরাধ গাড়ি ভাংচুর চলে,
অনেক সাধারণ মনুষ আতঙ্কিত হয়েছে
নিরপরাধী ভয়ে তটস্থ ছিল আমরনে।
আজ রোড এক্সিডেন্টে নিহত হয়েছি বলে
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবরোধ ডাকে সারাদিন
কত মিটিং-মিছিল সমবেদনা আর মেধাবী হয়ে উঠি
শুধু রোড এক্সিডেন্টে নিহত হয়েছি বলেই।
অথচ আমি নিহত হওয়ার আগে-
আর এখন নিহত হয়েছি বলেই
মানুষের মুল্যায়ন গুলো দুভাগে বিভক্ত হয়েছে,
সারাদিন দৌরে চলেছি লিটলম্যাগ আর সাহিত্য পাতায়
অথচ কয়েকদিনের মধ্যেই,
আমার পান্ডুলিপি নিয়ে চলবে কাগজওয়ালাদের ব্যাবসা
শুধু আজ আমি নিহত হয়েছি বলেই