জাতিসংঘ করছে রঙ্গ
ধোঁকা দেওয়ায় পাকা,
সরলেরে গরল করে
পথটা অতি বাঁকা।
শক্তি ধরে গায়ের জোরে
স্বার্থ হাসিল করে,
দুর্বলেরা গা বাঁচাতে
সুর মিলিয়ে ধরে!
ভিন্ন স্বরে বললে কিছু
রক্ত চোষার দলে,
শাসকেরে দেয় হঠিয়ে
শাসায় ছলে বলে।
রোবট শাসক দেয় বসিয়ে
চলছে হায় রে এ কি?
রিমোটেতে হয় নিয়ন্ত্রণ
খোলা চোখে দেখি!

সুপথেতে চললে চলুক
ও জ্ঞানী জ্ঞান খাটা,
কুপথের ঐ বাহন হলে
মার কপালে ঝাঁটা।