বোকা (!) বেটা পেলে
মাঠে বল খেলে
গা কালো চিকচিক,
কিছু গুণী (!) জনে
কয় পেলে সনে
দুর বেটা ধিক ধিক।

কত ক্রীম বাংলায়
ঘষে যারা লাগায়
সাদা হয় চামড়া।
পেলে বলে, “ভাই,
আমি মাফ চাই,
জ্ঞানে নই দামড়া!”