এতো ফুরালি কখন
আব্দুল কাদির মিয়া
===============
এতো ফুরালি কখন
আসলো যখন-
কাছে এক তাজা রজনীগন্ধা।
একবারও তোরে দেখলিনা ফিরে,
চলে গেলো বেলা-
কবে ধীরে ধীরে-
আজ দেখে জীবনের সন্ধ্যা।
এতো ফুরালি কখন-
আসলো যখন-
কাছে এক তাজা রজনীগন্ধা।
যেন শকুনের বনে মরে গেলি মনে-
চোখ দুটি শুধু আজ নির্বাগ,
পুরনো সে কথা মনে পড়ে যায়-
কান্নার ধ্বনি চুপ আবেগে পোহায়,
সেই উড়ে চিল শিকারেতে ছেড়ে শিস-
ইস-
এতো ফুরালি কখন আসলো যখন,
কাছে এক তাজা রজনীগন্ধা।
আয়নারে আয় আয়না ফিরে-
আমার হারালি যারা ঐ সুদূরে,
সহিতে পারিনা আর কষ্ট।
আমার একটি জীবন দুইটি পাড়ে-
হারালো যেজন আমাকে ছেড়ে,
এইতো সে দেখি আমি স্পষ্ট।
সেই ডাকলি যাদের ফিরবেনা আর-
চলে গেছে ওরা যে যাবে যাবার,
জনমেতে আসে ওরা একবারই শেষ।
ইস-
এতো ফুরালি কখন আসলো যখন-
কাছে এক তাজা রজনীগন্ধা।
একবারও তোরে দেখলিনা ফিরে-
চলে গেলো বেলা,
কবে ধীরে ধীরে-
আজ দেখে জীবনের সন্ধ্যা।
মন্তব্য (3)