কাঁদোই শুধু মেঘ
আব্দুল কাদির মিয়া
===========
কাঁদোই শুধু মেঘ হে তুমি
এই মানব জমীন চোখে?
আর ঢল পরোনা ঝড় হয়োনা,
সইবে কি তাঁর বুকে?

যেন গগন ছেড়ে ছাই কালো মেঘ,
মশাল বেগে এসে।

তুমি বইছো সে তাই জীর্ণশীর্ণ,
ভয় কাতরের চোখে।

ওরা কাঁদেই শুধু ঝরেই শুধু,
তবে কি ওরাই ঢল?
ওদের নেই কোন কূল জনম সত্ত্বা,
জীবনই শুধু ভুল।

শোনো ঐ শুনি কার কান্না গুলো,
উঠুন ভিটে পাড়ে।
আজই শ্মশান খানি নেই শ্মশানে,
জ্যান্ত শয়ন দ্বোরে।

দেখো চেয়ে আজ দুচোখ ভরে,
কঁচি তাজা প্রাণ।
ঐ শোষন তীরে নিথর শান্ত-
ভেদ করে নিষ্প্রাণ।

জনক কেঁদে নর সাগর বুক,
তরঙ্গ উত্তাল।
সেথা অঝোর ব্যথায় বইছে মাদির,
পিদিমে তমাল।

জীবন তরে সত্যা নাজুক,
বিশ্ব হে বিবেক।
আজই জন্মের তরে মানব সত্যের,
যেন শুধুই হাজার ধিক?

কাঁদোই শুধু মেঘ হে তুমি,
এই মানব জমীন চোখে?
আর ঢল পরোনা ঝড় হয়োনা,
সইবে কি তাঁর বুকে?