স্পর্শে হৃদয় খাঁটি সোনা
আব্দুল কাদির মিয়া
==============
ফুটো হে কলি চির মরনের ঘরে
সেই অমরন রত্ন বলিয়া।
যেথা কাঁদিবে ভুবন যেন তরুলতা জল,
প্রানীকূল ধরে।
তুমি ছড়িয়ে মায়ার দহন আসিবেনা আর,
যেদিন যাবে চলিয়া।
জড়িয়ে আছে ক্ষত বিক্ষত বেদনার কাঁটা,
ঐ জীবন পাপড়ি খানি ঘিরিয়ে।
সজীব করিবে যদি মৃত সবই প্রান,
তোমার নির্মল ভাসে।
তবে বুখ খানি অক্ষত রেখে রেখে শির উন্নত,
জনমের ঘরে এসো-
যন্ত্রনার পথটুকু পেড়িয়ে।
চলিতে চলিতে তুমি ঝঞ্জাট পথে ক্লান্ত হয়ে থেমোনা,
ছলনার জল তুখে বশীকরণ পিছু ডাকে,
সেতো এক জীবন কলিকা ন্যাশে মৃত্যু শিখা-
বিষধর ছোবলের ফনা।
বিষিত শীতলের পাড়ে তুমি উঠিবে যেদিন-
ফুটিয়া আগুন জলে,
তখনো স্পর্শ করোনা শীতল অধীর তৃষ্ণা পেলে।
সেতো সাধন করিবে শোধন-
তবেই দূষণ কূলে,
আর ঐ হৃদমৃতরা হাসিবে শিশুর-
তোমার ছোঁয়া পেলে।
মন্তব্য (3)