শ্মশানী মানব
আব্দুল কাদির মিয়া
===========
শ্মশান হতে পেরেছি বলে
তাই নেই কিছু আর পুড়িবার ভয়।
আজই পোড়াইবে যে নমস্কারে,
যখন তখন আমারই ডরে।

আমি ডাকিলে ও আজ চাহেনা ফিরিয়া,
আসিলেই যদি পুড়িতে হয়।

এত করেও চেননি?
আমি এতই বোকা?
পোড়াতে পোড়াতে আমায় করনি পাঁকা?

সাধ্য যদি থাকিতো আজ কিছু করিতে দুঃখে,
পারিতে কি জ্বালিতে উনুন,
আমার নীরব বুকে।

যতই জ্বেলেছো তুমি,
নিজ গুনে সয়েছি আমি,
সহিতে সহিতে আমি হয়েছি পাষাণ।

ভয় নেই আর ব্যথা জ্বালার,
ঘর বেঁধেছি তাইতো খোলা।

তেমনি না হলে কেহ বলিতো শ্মশান।

কাটা দিয়েছো দোরে,
থাকিতে পারিনি ঘরে।

ঠাঁই লয়েছি তাই,
নদীর ধারে বট তলে,
থোরা জল, থোরা পাড়ে।

পারিবোনা আজ করিতে বিচার-
যদিও তোমার।

দিন গুনিতেছি তাই,
আসিবে কখন সেই হিসেবের পাড়।
জনমের শোধ লইবো গুনে-
ভেবেছো মনে ছেড়ে দিবো কি?

শেষ বিচারে কাদিলে আরোও-
আমার দ্বারে।