বয়সের নেই কোন দূর
আব্দুল কাদির মিয়া
=============
বয়সের নেই কোন দূর
এত পুরোনো আমি-
তবুও যেন আছি সেই রং ধরে-
মন ভরে,
তিন কালের সব পেরে,
ভাবধরা গান করে,
ভ্রমনেতে সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
রাত জেগে আজো করি মেল-
তবু রোজ ভাঙে ঘুম-
সেই ভোর সেই ডাকে,
আসসালাতু খাইরুম মিনান্নাউম।
কন্ঠেতে ধরি আজো সুর-
সেইদিন যার সাথে-
প্রনয়ের খেলা মেতে,
সত্যি সে বাঁধি প্রেমডোর।
আজো- ঘর বেঁধে তাঁরি সাথে-
দুঃখ সুখে আছি মেতে,
সেই যেন সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
কেশগুলো বাতাসে উড়ায়-
বিকেলের গাঙপাড়ে,
আগের মতোই আজো,
দুজনাতে দুজনে হারাই।
সেথা, মেহেদীর রং ভেজে-
প্রীতিরাজ রানী সাজে,
সেই যেন সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
তবে, দিনগুলো ফুড়ালো যে মোর-
এক,দুই,তিন-
এমনিতে শেষ দিন,
শেষ পাড়ে ফুড়াবে সে দূর।
সেই দিন সেই ক্ষনে-
জীবনের অবসানে,
রবে না আর সুখ ধরা-
সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।


বাণী- মায়ের যে কথাগুলো
ডুবে গেলো নিরবে,
নতুন অনেক কথার ভীড়ে।
একদিন সেই কথা-
স্মৃতির মমতালয়ে,
আবেগের শর বেগে ফিরে।