আবরার
আবরার ( প্রথম আলো)
আ: কাদির মিয়া
-----------------------------
মারলি কেন? আবরার।
এমনি করে আর কত বার -
মারবি তোরা দেশের মানুষ জন।
স্বাধীন মানুষ বলবে কথা-
খোলা মেলা এইতো প্রথা।
মন্দ কি ন্যায় করবে বিচার -
দেশের আইন কানুন।
এই দেশ খানি নয়তো কারো -
পিতৃ হিস্যা ধরে,
তাই, মনের কথা বলবে সবায় -
জাতীর অধিকারে।
ওরা কি সেবক?
যে জন মুখে সেবার বাগাড় ছেড়ে,
মাথায় টুপি রাত অাধারে-
পুকুর চুরি করে।
সেতো, দস্যু খুনি দেশ লুটেরা-
নাশে তাসে নিজেকে গড়া,
শুধু, উড়ায় সেবার পাল।
ছুটছে যেন চিতার ধারে -
রাসেল, ত্বকী, আবরার মেরে,
নেই কোন তার ভিন পরিচয়-
ওরাই বঙ্গ কাল।
আমরা যে ঠিক চইবো বিচার-
বুকের আহা ছেড়ে,
দেশের বিধান নেয় যেন সেই-
জীবন গুলো কেড়ে।
মাগো তুই আর কাঁদবি কত-
চোখের পানি ফেলে,
দেশ বাসি আজ কাটছে সাঁতার,
তোর অশ্রু নদির জলে।
মন্তব্য (3)