জ্ঞান সমুদ্র
অাঃ কাদির মিয়া
--------------------
শিখতে পারিনি অামি,
লিখনের পাতা।

এই যেন কিছু লেখা
কিছু অাঁকা জাঁকা।

সমুদ্র খানি যেন জ্ঞানের কালি।
সেথা
লিখনির মুখ ছুঁয়ে কিছু নেই তুলি।

রব,নুরে জ্ঞান প্রদীপ
এক মহা গুনি-

ভব কুলে ঢেলে দেয়,
তার মধু বানী।

যত করে কুড়াল যে,
স্মৃতির পাতায়।

ঐ গুন সনদে সে,
জ্ঞানের খাতায়।

ঈশ জ্ঞান পাঠাগার নাহি ভুবন অালয়
সেতো বাম বুক কাতে ঘড়া মহা বিদ্যালয়।