তুমি হাস আমি হাসি
চোখে চোখে কথা হয়
কখনো বল না ভালবাসি।
আমার করুন দৃষ্টি
বুঝেনি আজও তুমি
মেঘ নাকি বৃষ্টি।
অনাবাদী জমিনে কি করে হবে
অনবদ্য সৃষ্টি।
হাসতে চাইলে হাস
মনের মাঝে আস
আমি তো নয় হাসির খোরাক
নীল আকাশকে দেখ।
বাঁকা ঠোটের হাসি টুকু
আমার করে রাখ।
এমনই করেই ভাবনা আমার
মনের মধ্যে আসে,
হাজার তারায় মেঘের ভেলায়
স্বপ্ন আমার তোমায় নিয়ে ভাসে।