ভুল বলেছেন কবি; উপযুক্ত পাত্রে দুঃখ ভাগ করলে কমে বটে কিন্তু সুখ যেকোন পাত্রেই ভাগ করা চলে এবং তা বেড়ে যায় -
"ভালবাসার ঔদার্য্য এমনই প্রাচুর্যময়;
যে পাত্রে যত খুশী তাকে ভাগ করো,
ভগ্নাবশেষ এর হয় না কভু শেষ
দানে দানেতে হয় আরো ঐশ্বর্যময়।
এমনই দৈন্যতা দঃখের;
ভাগ করা চলে না যত্রতত্র তারে
অপাত্রে করলে ভাগ - ক্ষতি অনিবার্য
যথার্থ পাত্র হলে দুঃখের সম্ভারও
নিঃশেষ হতে লাগে না সময়
ভাগে ভাগেতে তাও নিঃশেষিত হয়।"
মন্তব্য (6)