আজ বৈশাখের শুরু, ১৪২১।
অনেক চিন্তা-ভাবনা করলাম , কি করা যায় এই নিয়ে।
প্রথমেই মাথায় এলো - সারাদিন ঘোরাঘুরির কথা। বেকার মানুষ, একটু কিছুতেই হাত পাততে হয় ; তাই এ চিন্তা বাদ।
পরে মাথায় এলো - সারাদিন বসে থাকবো মন খারাপ করে। মন খারাপ করার মত কিছুই পেলাম না ; কারণ এ জড়াগ্রস্থ পৃথিবীতে আমার মন আমাকেই অতিক্রম করেছে।
তাই কাকের মত আমি সামনের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু যে ক্রিয়া আমাকে মুখ লুকাতে বাধ্য করেছে, তা তো স্বয়ং আমারই অতীত!
এ অতীত তো নতুন করে কোনো বৈশাখে মন দোলাতে চায় না । বরং চৈত্রের দিকে হাত বাড়িয়ে ভুলগুলো শুধরে নিতে চায়।
মন্তব্য (5)