আমার একটা চুমা পাওনা তোমার কাছে
ডাক বাংলার সেই ছোট্ট বাসায় তোমার আমার বসবাস,জানালার পাশে সজনি গাছ
হলুদ পাখি দেখতেই তুমি সটকে গেলে।

সেটা তবে নব্বই দশকের পুরাতন কথা
সীথি বরাবর কপালের কাঁটা দাগ
খোঁজ আমার অনন্তকাল ।

অপেক্ষা আর অপেক্ষা বয়স তো শেষ
পুরুষ আমি তাই প্রেমিক হয়েছি
পুরুষত্বহীন ধর্ষক নয়।

গন্ধরাজ আজ শুকনো গন্ধহীন
চারিদিকে রব হ্যাং দা রেপিস্ট
সত্যিই পুরুষ বহুরূপী নরকের কীট ।

সংসারনীতি সমাজনীতি এবং রাজনীতি
সব নীতি দিয়ে শিকল দিয়েছি তোমার চরণে
তারপরও জন্মেই আমাকে তুমি হত্যা করোনি
ধন্যবাদ ভালোবাসা ডটকম হে রমণী ।