পারিবারিক ভুল বুঝাবুঝি নিজেরা সমাধান করা উচিত। আর একসাথে বাস করলে একটু উনিশ/বিশ হয়। তবে ইগো পরিহার করে সবকিছু সহজভাবে নিলে পরিবারে ভালোবাসা, ন্যায় ও মানবতা সচল থাকে। আর তাই করতে মজিদ মিয়া সবসময় চেষ্টা করেছে। ঘরের কথা পরে জানলে সেটা পরিবার থাকে না হাট-বাজার হয়ে যায়।
পারিবারিক এই বৈঠকে বাড়ির অনেকে উপস্থিত, আর তা দেখে মজিদ মিয়া ক্ষিপ্ত হয় তবে তা প্রকাশ করতে পারে না কারণ তাদেরকে আসতে বলেছে কেউ না কেউ।
নীরব নিস্তব্ধ বৈঠকের সবাই। বড় চাচা সেই নীরবতা ভেঙ্গে বলে - আমাদের সবাইকে ডেকেছে তোমার ভাই, সুন্দরভাবে তোমাদের পারিবারিক ঝামেলাটা সমাধান করা যায়। ভাই ভাই যেনো তর্কবিতর্ক করে ঝগড়া ফ্যাসাদে না জড়াও। তোমার মা জোর করে বলাতে আমি এসেছি। সুযোগ পেয়ে বৈঠকে উপস্থিত অন্যরাও উচ্চস্বরে চাচার সাথে সুর মিলায়। তুমি পরিবারের বড় ছেলে তুমি প্রথম নিজের বয়ান দাও।
নীরব বৈঠক। নীরব মজিদ মিয়া। চোখ তুলে একবার মা-বাপ ও ভাই-বোনকে দেখে। আরেকবার বড় চোখ করে এক কোণায় বসা হোসনা বেগমকে দেখে। কিন্তু চাচা কী বলবো, কী কথা দিয়ে বলা শুরু করবো তাই ভেবে পাচ্ছি না।
মজিদ মিয়ার কপাল চিকন ঘামে চিক চিক করে। একজন বলে উঠলো মজিদ ভাই বলেন আপনি, আপনার মনে যা আসে তাই মন খুলে বলে দিন। আমরা জানি পরিবারের জন্য আপনার ত্যাগ-তিতিক্ষা কতটুকু আছে। এমনি ছোট ভাইটা অজগরের মত হুঁশ হুঁশ করে উঠে।
বড় চাচা পানে চুন লাগাতে লাগাতে কড়া গলায় একটা দমক দেয় তাকে। সবাই চুপ হয়ে যায়।
চাচা আমি একটা গল্প বলি, মজিদ মিয়া স্থির ও শান্ত গলায় মুখে উপহাসের হাসি ধরে বলে এই গল্পই আজ বৈঠকে আমার সমস্ত কথা।
গল্পঃ প্রবাস(পর্ব২১)
ছবিঃ Facebook

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।