জীবন নিয়ে কেনো এত অভিযোগ
মানুষ বাঁচে বা কতদিন
এইতো কয়েকটা ঋতু বা ঈদ পাবন
শীত বর্ষা তারপর গল্পের শেষ।
সুখ সুখ হঠাৎ দুঃখ
সুখদুঃখের এই লুকোচুরি খেলায়
চলুক না জীবন নিজের মতন
আমরা করি প্রতিটি ক্ষণের যতন।
জীবনে সুখদুঃখের গণিত না কষে
চলুক না জীবন, জীবনের মত
যা ছিলো তাই নিয়ে সবই গেল চিরতরে
তবুও মানুষ বসে থাকে সুখদুঃখের অংক নিয়ে।
ছবিঃ প্রিয় আয়রা (ভাতিজি)

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।