তুমি কত সুন্দর,নাইবা তা বললাম
তোমায় কত ভালোবাসি,নাইবা তা বললাম
তুমি কত দুঃখ দিতেগো পারো
আমি তার কতটুকু সইতে পারি
তা তুমি দেখলে না হয়,আমি ও দেখলাম ।
তোমায় দেখে কতক্ষণে পরেনি পলক,নাইবা তা বললাম
তুমি বিশ্বাসে কেমন তরো নিশ্বাসে আমার,নাইবা তা বললাম
তুমি কেমন করে চোখ সরিয়ে নিতে পারো
আমি তার কতটুকু তোমার চোখে চোখ রাখতে পারি ।
তোমায় রেখেছি কতটুকু হৃদয়ের স্থানে,নাইবা তা বললাম
তুমি কেমনে জীবনে প্রাণে আমার,নাইবা তা বললাম
তুমি না ভালোবেসে কেমনে থাকতে পারো
আমি তার সত্ত্বা জুড়ে,কি পরিমাণ ভালোবাসি ?
মন্তব্য (6)