(২৫)
দুপুর বেলা রোদের খেলা
তপ্ত পথ পিচঢালা
ঝরছে ঘাম পেয়ালা পেয়ালা
তোমার সাথে পথচলা
স্বস্তি তাই নেইকো জ্বালা
তুমি শীতল বরফ দোলা।
(২৬)
এইতো আছি বেশ-
আমার আঙুল ছুঁয়ে আছে
তোমার কালো কেশ।
পুলকের নেই শেষ
চুলের গন্ধে মন আনন্দে
এই-ই আছি বেশ।
(২৭)
এই কথাই শেষ কথা নয়
জেনে রেখো
এই আসাই শেষ আসা নয়।
আবার হারাবো, এইখানে নয়
পাগল প্রেমিক
যখন যেখানে মন যেথা কয়।
মন্তব্য (12)