ছোট্ট একটা বাড়ি
বাড়ির পাশে পুকুর,
জামরুল গাছটি দাঁড়িয়ে আছে
তপ্ত রোদের দুপুর।
জামরুল গাছের ডালে ডালে
ছোট-বড়ো জামরুল দোলে,
টুনটুনি আর টিয়া পাখি
ঠোঁট চালালো জামরুল ফলে।
একটি-দুটি পড়লো তলে
ছুটে আসলো পাড়ার ছেলে,
তিন-চারটে পুকুর জলে
ঝাঁপটি দিলো সবাই জলে।
জামরুল নিয়ে কাড়াকাড়ি
চলছে বেজায় বাড়াবাড়ি,
ছুটে আসলো বাড়িওয়ালি
জামরুল ফেলে দৌড়াদৌড়ি।
(ছড়াটি ১৩.০৯.২০১৩ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত।)
মন্তব্য (24)