আমি যাচ্ছি তো যাচ্ছি একটু একটু করে নিজেকে সাথে নিয়ে কোন এক দিকে,
যেই যাওয়ার কোন অন্ত নেই।
আমি যাচ্ছি এখনো,
আমার সাথে যাচ্ছে আজো কেউ উত্তর থেকে দক্ষিনে।
আমি হাটি,
শুধু হাটতে থাকি,
আমার সাথে হাটে সময় করে সূর্য কিংবা ছায়া,
মেঘ ভাঙ্গা রোদ,কিংবা গুটগুটে অন্ধকার।
আমরা হেটেছি অন্ধকারে সেই অন্ধকারের গ্রান আজো লেগে আছে আমার শরীরে।
মন্তব্য (1)