বিজয় মানে আনন্দ আর
বিজয় ফুলের ঘ্রাণ
বিজয় মানে স্বদেশপ্রীতির
আবেগ ভরা টান!

বিজয় মানে- শহিদ স্মৃতি
আত্মত্যাগের গান
বিজয় মানে পেরিয়ে আসা
রক্ত-নদীর বান!

বিজয় মানে- সব রকমের
যুদ্ধের অবসান
বিজয় মানে- আঁধার ঘরে
আলোর অভ্যুত্থান!