ভুল! ভুল! ভুল!
______ভুলে মশগুল
তবুও তো হয় নারে বোধ;
ভুল করে
ফুল ঝরে
রোজ বাড়ে হিংসা ও ক্রোধ;
কেউ কেউ ওৎ পাতে
নিতে প্রতিশোধ।
তাই করো সবার আগে-
_____ভুলটাকে রোধ।