লাল কষ্ট নীল কষ্ট
কষ্ট অনেক জমা
যতন করে কষ্ট দিলে
তুমি প্রিয়তমা।

সুখের পাখি উড়ে গেছে
দুঃখ আছে পড়ে
তোমার ভেবে সেও আমি
রাখবো যতন করে।