অসংগতি শ.ম. শহীদ · কবিতা · 2023-01-19 · 483 ভিউ গতি হারালেই অসংগতি- তর তর করে বাড়ে লাজ-শরমের মন্ডু খেয়ে ইঁদুর হাতির ঘাড়ে- বসে দুইকান নাড়ে! ১ টাকে কেউ ২ বানিয়ে ২ কে নিবে ৪-এ সুযোগ বুঝে আঁধার ঘরে কেউ কেউ দান মারে পরের বেসাত কাড়ে! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)