চোর ও বাটপার দুজন মিলে
করতে গেছে ডাকাতি,
ধরা পরে বাটপার বলে-
‘‘একটু যদি তাকাতি-
সময় মতো তোকে আমি
করেছিলাম ইশারা-
আচ্ছা মতন ভাজবে এখন
কড়াই করে ঘি ছাড়া!’’