পরিপাটি শ.ম. শহীদ · কবিতা · 2022-10-16 · 368 ভিউ দুঃখ যাদের ছোঁয় না তারা পায় কি সুখের স্বাদ? কনক যেমন যোগ্যতা পায় মিশেল হলেই খাদ! দুঃখে তেমন জীবন খাঁটি মন্দ- ভালোয় পরিপাটি! তা না হলে একপেষে ঐ জীবনটা বরবাদ।। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)