মরার বানে-
সুখ ভেসে যায়-
স্রোতের টানে,
সয় না প্রাণে।

রাখবো ধরে-
এমন সুযোগ কই?
চতুর দিকে
জল নাচে থৈ থৈ!

চোখের জলে,
বানের জলে-
মিলেমিশেই রই।।