সাধের স্বাধীনতা শ.ম. শহীদ · কবিতা · 2021-12-16 · 425 ভিউ গাছের সাথে আগাছার বাড়- বাড়বে সমান তালে- দেখে এসেছি আমরা সবাই এটাই কালে কালে! সুরত দেখে যায় না বোঝা- মনের কী খবর? কে যে হেথা ‘মীরমদন’ আর কে যে ‘মীরজাফর’!! সাবধানে তাই চলতে হবে বলতে হবে কথা; নইলে খোয়া যেতেও পারে সাধের স্বাধীনতা! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)