পাগলা রাজার দেশে-
জন্ম নিয়ে গেলামরে ভাই
ভীষণ রকম ফেঁসে!

রাজার আদেশ-“কান্না ভুলে-
কাটাও জীবন হেসে।
যতোই থাকুক দুঃখ-জরা
মুখ যেনো রয় হাসি ভরা
কষ্টগুলো বুকের ভেতর
রাখবে শুধু ঠেঁসে!

কাঁদলে পরে তুলবো শূলে
নইলে নেবো চামড়া খুলে
ফেলবো ছুঁড়ে নদীর জলে
স্রোতেই যাবে ভেসে!!