ঝেংটি মেরে নেংটি বলে
‘‘আমি রাজার রাজা,
হাতি-ঘোড়া গেছে তলে-
দেইনি কারে সাজা!
তুই সজারু,
খুব মজারু!
মজা করিস বলেই তোকে
খাওয়াই ইলিশ ভাজা!”