বিলেত ফেরত বিড়াল শ.ম. শহীদ · কবিতা · 2020-11-26 · 744 ভিউ বিলেত ফিরত একটা বিড়াল বড্ড দেখায় তেঁজ স্বজাতিদের কেয়ার করে না উচিয়ে রাখে লেজ! গলায় যে এক ঘন্টা বাঁধা হাঁটতে গেলে বাজে ইঁদুর মেরে খায়নাকো সে যায়না ওসব কাজে! শুয়ে-বসেই আয়েশ করে গড়গড়ে নাক ডাকে, আর বিলেতের গল্প করে- নানান কথার ফাঁকে! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (10)