লাট সাহেবের ঘাট্ হয়েছে
চাট্ মেরেছে ঘোড়া;
ললাট জুড়ে খুড় আদলের
কালসিটে এক জোরা!

বলছে লাটে- “পড়ছি বাটে
আমি কপাল পোড়া,
চাটাই তুলে- চলছি বাড়ি
বিজয়ী আজ তোরা!”