মনটা আমার-
যখন রাজার রাজা;
খাবো পুঁটি
ভাববো ইলিশ ভাজা!

থালার জলে-
নামবে যখন চাঁদ
মিটিয়ে নিবো
গ্রহে যাবার সাধ!