অধরা অতিথি শ.ম. শহীদ · কবিতা · 2019-09-29 · 736 ভিউ অধরা অতিথি এসে- যদি দেয় ধরা স্বযতনে তার হাতে দেবো হাতকড়া! দু’চোখের পাহারায় রাখবোই কড়া তাকে নিয়ে লিখবো শুধু গান-ছড়া! যেতে তাকে দেবনা যতো থাক ত্বরা অধরা অতিথি যদি- দেয় এসে ধরা!! ---------------- শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)