প্রেমটা তোমার শাখের করাত
আসতে যেতে কাটো!
সুখের স্বপন কেড়ে নিয়ে-
দুঃখের প্রসাদ বাঁটো!

আমার দেহ নীল হয়েছে
তোমার প্রেমের বিষে,
তাও বুঝিনা মনটা কেন
ঐ তোমাতেই মিশে!!