শুভ্রার মুখের দিকে তাকালে শরীফ আহমেদ · কবিতা · 2015-10-15 · 1002 ভিউ শুভ্রার মুখের দিকে তাকালে আমার পৃথিবী কেঁপে উঠে, ভেসে উঠে একটি নির্জন দ্বীপের ছবি। যেন সদ্য ঝুলিয়ে রাখা ক্যালেন্ডারে মুখিয়ে আছে দুজনার আনত ভংগি। শুভ্রা যখন হাসে,পৃথিবীতে তখন ভূ-কম্পন উঠে শুধু আমি একা দুলতে থাকি শুভ্রা তা জানেনা। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)