দেখেছি সত্য বহুদিন ধরে
জগতের লীলাখেলিত সভ্যত মানবেরে।
বহুরুপী মানব হয়ে আছে অচিন,
সাধু নাকি কাঁকর চিনতে বড় কষ্টাধীন ।
নিথর পায়ে যখন দাঁড়াই মানবের পাশে,
মিছে কথার বাহারে এক হয়ে যায় হেসে হেসে ।
বুঝতে তখন সব হয়ে উঠে দায়;
কোন কিছু হারালে তখনি বোঝা যায় ।
সে যে কে মিত্র নাকি আপদ?
নাকি ছিল মাঝি না থাকা তরী ।

জীবনের ঘূর্ণনে কখনো পড়ে নজরে,
শূদ্র এর ভিড়েও ক্ষত্রিয়ের স্বচরে ।
তখন বুঝেও সবাই
না বুঝার ভান আঁকড়ে রাখে ।