আয়নারে বাবা, সোনা মায়ের কাছে আয়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।

সারা জীবন সেথায় তোরে রাখব ভরে
তুই যে কলিজার টুকরা জান রে
তোকে ছাড়া মায়ের  মন কিছু নাহি চায়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়

আকাশের চাদঁ তোকে দেব পেড়ে
রাজকন্যার সাথে দেব বিয়ে
তোর সুখে সুখ লাগে বুকটায়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।
আয়নারে বাবা, সোনা মায়ের কাছে আয়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।