১) মিষ্টি

মিষ্টি খেলে সুগার হয় না, সুগার হলে মিষ্টি খেতে নেই।

২) জলখাবার

"দাদা, এখানে জলখাবার পাওয়া যাবে"?
"ভাই, এখানে জল পাওয়া যাবে কেবল"!

৩) মেট্রো

"দাদা, কাত হয়ে উঠুন"।
"ভাই, চিত হয়ে দাঁড়ান"!

৪) ব্যাকরণ

প্রশ্ন: ব্যাকরণ কি?
উত্তর: বিয়ের উপকরণ।

৫) নকরি

বিয়ে হচ্ছে না, শাদি ডট কমে নাম না দিয়ে নকরি ডট কমে নাম তুলুন।

৬) সার্কেল

স্যার: সার্কেল কি?
ছাত্র: আ কির্কেল ইজ আ ফাইগুর বান্ডেড বাই আ লিন। (A circle is a figure bound by a line.)

ছাত্রের বাবাকে ডেকে পাঠানো হল।

স্যার: আপনার ছেলের উচ্চারণ কেমন যেন।
ছাত্রের বাবা: ওটাই আমার ছেলের ক্যাপাকাইটি। (capacity)

৭) জলহস্তী

স্যার: পচা, জলহস্তীর ইংরেজি বল।
পচা: ওয়াটার এলিফ্যান্ট।

৮) জলহস্তী

স্যার: খাতায় জলহস্তী আঁক।
পচা: আঁকছি স্যার। আঁকছি স্যার। আঁকছি স্যার।
স্যার: কি এঁকেছিস দেখা।
পচা: স্যার, প্রাণীটা জলের বাইরে মুখ বার করে ছিল, আপনি সামনে আসার সাথে সাথে বুদবুদ কেটে জলের তলায় চলে গেল।

৯) ফায়ার

"স্যার বলেছেন, কাজ ঠিক মতো না করলে ফায়ার করে দেবেন"।
"বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরে নিয়ো, প্রাণে বেঁচে যাবে"।

১০) জামা প্যান্ট

স্ত্রী: দরজার পিছনে তোমার জামা প্যান্ট ঝোলানো আছে।
স্বামী: আমার পিছনে?