১) কোথায় থাকেন

প্রশ্ন | দাদা, আপনি কোথায় থাকেন?
উত্তর | আজ্ঞে বাড়িতেই, জঙ্গলে নয় |

২) ছাতা

স্ত্রী | বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যাও |
স্বামী | আমি ছাতা হারাই, আমাকে ছাতা দিও না |

৩) আউটস্ট্যান্ডিং

স্যার | আউটস্ট্যান্ডিং মানে বল, গোপাল |
ছাত্র | বাইরে দাঁড়িয়ে থাকা |

৪) নাম রাখা ১

"আমার এক ছেলের নাম প্রদ্যুৎ, আরেক ছেলের নাম অগ্রদূত | আরেকটা ছেলে হল, কি নাম রাখা যায়"?
"ওর নাম রাখুন বিদ্যুৎ" |

৫) নাম রাখা ২

"আমার এক ছেলের নাম নিসর্গ, আরেক ছেলের নাম উৎসর্গ | আরেকটা ছেলে হল, কি নাম রাখা যায়" |
"ওর নাম রাখুন বিসর্গ" |

৬) দুল

স্ত্রী | আমি দুল কিনবো, দুল কিনবো |
স্বামী | দুল কেনার আগেই এতো দুলছো, দুল কিনে কি করবে"?

৭) দোলা

গাড়িটা খুব দুলছিলো |
দেব গান ধরলো-
দোলে দোদুল দোলে ঝুলনা |

৮) জোমাটো

প্রশ্ন | জোমাটো কি?
উত্তর | টমেটোর ভাই |

৯) জিন্স

"ডিজেল ইন্ডাস্ট্রির জিন্স পরেছেন | আপনি বড়লোক" |
"এটা বানানো প্যান্ট, যে ছাপ বলবেন, পিছনে মেরে দেবে" |

১০) উচ্চারণ

ক) ডিসিশন
সঠিক ডিসেকশন নিও |

খ) এভরিডে
তুমি এরভিডে ফাস্ট ফুড খেও না |

গ) ডেটা
আমার কম্পিউটার-এ প্রচুর ডাটা আছে |

ঘ) মানুষ
মা বাবা কত কষ্ট করে মাউস করেছেন | আমাকে বড় মাউস হয়ে দেখাতে হবে |

ঙ) আলোচনা
আলুচনা করে সিদ্ধান্ত নিও |

চ) আউটস্ট্যান্ডিং
তুমি আউট অফ স্ট্যান্ডিং কাজ করেছো |

ছ) কেরিয়ার
তোমার ক্যারারের কথা নিয়ে কেবল চিন্তা করো |

জ) কেটারিং
খুব সুন্দর কেটেনিন করেছে |

১১) ফোন

"যা কলটা কেটে গেলো" |
"কেটে গিয়ে কত রক্ত বেরোলো"?