১) চাকরি
"আপনার ছেলে ব্যাঙ্গালোরে কি চাকরি করে"?
"ও একজন ডেটা সায়েন্টিস্ট"।
"সেটা আবার কি চাকরি"?
"চাকরিটা আমার ছেলে নিজে আবিষ্কার করেছে"।
২) অউট অফ স্টেশন
"আপনার স্বামী এখন কোথায়"?
"অউট অফ স্টেশন"।
"তা কোন স্টেশনের বাইরে"?
৩) আপসেট
স্ত্রীঃ তা ছাদে উঠে পাম্পে কি সারালে?
স্বামীঃ আপসেট!
৪) দুটো মাথা
ওর মেন্টালি মাথার রোগ আছে!
৫) উচ্চারণ
ক) গোপন
তোমার সব সিগরেট আমি জানি।
খ) টোফেল
ও টু-এ-ফেল পাস করে বিদেশে পড়তে গেছে।
গ) হ্যান্ডিক্রাফ্ট
ও হ্যান্ডিক্যাপ বিক্রি করে পেট চালায়।
ঘ) সিগনাল
সিঙ্গেল দেখে রাস্তা পার হও।
ঙ) ট্রাফিক
সর্বদা টেরিফিক আইন মেনে চলা উচিৎ।
মন্তব্য (0)
এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।