১) বেবি ফেস
"এত বয়স দাড়ি-গোঁফ গজায় নি"?
"বেবি ফেস"।
২) জ্যামিতি
স্যারঃ জ্যামিতি কি?
ছাত্রঃ যমের নীতি।
৩) স্মোকড
"আপনি কি স্মোক করেন"?
"আমি নিজে স্মোকড হয়ে বসে আছি"।
৪) কেস
প্রশ্নঃ মানুষ কি কি কেস খেতে পারে?
উত্তরঃ সাবান কেস, ব্রিফকেস ও কোর্ট কেস।
৫) উচ্চারণ
কম্পিউটারে ব্রাউজ করা বলতে গিয়ে যিনি বারবার ভুল করে বলেন,
"কম্পিউটারে ব্লাউজ করছি";
তার আরেকটা দামি কথা তুলে ধরি।
"সার্ভাইকাল করতে গেলে অনেক লড়তে হয়"।
ওটা সার্ভাইভাল।
৬) ত্যাগ
খদ্দের : আমার এখন কি দশা চলছে?
জ্যোতিষী : দুর্দশা।
খদ্দের : আমি কি ধারণ করবো?
জ্যোতিষী : ধৈর্য ধারণ করুন।
খদ্দের : আমি সারা জীবন কত ত্যাগ করেছি?
জ্যোতিষী : আপনার ছক বলছে যে জীবনে আপনি মল মূত্র ছাড়া আর কিছুই ত্যাগ করেন নি!
মন্তব্য (0)
এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।