কালী পুজো
আলোর উৎসব, না শব্দের উৎসব?
কে কার আদেশ মানে?
আদেশ দেওয়া সত্ত্বেও আদেশ অমান্য।
যুবকের দল কেবল নয়,
বয়স্ক মানুষও আছেন।
কাকে বলবো অপরিণত?
কত কুকুর হার্ট ফেল করে মারা গেছে!
কুকুরের কথা না হয় ছেড়েই দিলাম,
আরে সে তো কুকুর!
মানুষের কথা ভাবুন।
প্রত্যেক ঘরে হার্টের অসুখ।
হাসপাতালের আশেপাশে তাণ্ডব।
এরা কি মানুষ?
মা কি কেবল মাটির পুতুল?
তিঁনি কি কিছুই দেখেন না?
প্রায় পাঁচ দিন ধরে চলছে হামলা।
এ যেন সীমান্তের যুদ্ধ!
থামতেই চায় না।
মা আবার আসবেন পরের বছর।
আমি চাই মা আসুন
সবার জীবনে আলো নিয়ে,
বিকট শব্দের হাহাকার নিয়ে নয়।
মনে রাখ্বেন,
আপনার আনন্দ যেন অন্যের কান্না না হয়।
মন্তব্য (0)
এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।