তোমার বিয়ের উপহার

তোমার বিয়ের উপহার হিসেবে দিলাম চোখের জল,

আমার বুকে রেখে গেলে আজীবনের দহন-অনল।

এক সমুদ্র কান্না দিলাম, দিলাম বুকের ব্যথা,
তোমায় ঘিরে লেখা হলো না আমাদের প্রেমের কথা।

ভোররাতে প্রেয়সী, যখন উঠবে ঘুম ভেঙে,
আমার কান্না পড়বে মনে নীরব ব্যথার রং মেখে।

ফরজ গোসলের জল লাগবে যখন তোমার অঙ্গে,
ভেবো একবার, কেউ কাঁদে আজও তোমার বিরহ-রঙ্গে।

যে চোখেতে স্বপ্ন ছিল তোমায় বধূ সাজাবার,
সেই চোখেতে অশ্রু জমে শেষ নেই আর হাহাকার ।

তোমার হাতে মেহেদি রঙ, আমার হাতে শূন্যতা,
তোমার ঘরে সুখের আলো, আমার ঘরে নীরবতা।

তুমি হয়তো ভুলে গেছো আমার সকল মায়া,
আমি আজও বুকে রাখি তোমায় ঘিরে পাওয়া-না-পাওয়া।

তোমার সুখের প্রার্থনাতে কাটুক আমার রাত,
তুমি সুখে থেকো প্রেয়সী—এই তো আমার শেষ চাওয়া ।

আমি চাইনি তোমার চোখে অশ্রু হয়ে নামতে,
চেয়েছিলাম তোমার জীবনের প্রতিটি সুখে থাকতে।

ভাগ্য আমার এমন কেন—হয়েও হলাম না তোমার,
তোমার জন্য সবই দিলাম, হলাম না অধিকারী একবার।

এক সমুদ্র চোখের জল রইল তোমার তরে,
আমার না-হওয়া ভালোবাসা কাঁদবে অন্তরে।

তোমার বিয়ের উপহার এই অশ্রুভেজা মন,
তুমি হলে অন্য কারও, আমার বিরহের জীবন।