"মন দিয়ে কথা শোনার মানুষ
হাজার মানুষের ভিড়েও নিজেকে বড্ড একা লাগে,
মাটির খাঁচায় কথারা যখন বলার জন্য জাগে,
তখন চারপাশে তাকাই, শোনার মানুষ কই?
আমার নীরবতাটুকুও বুঝবে এমন কেউ তো নেই।
ভিড়ের মাঝে এমন একজনকে খুঁজি,
যে শব্দ নয়, নীরবতাটাও বুঝি।
কান্নার মাঝে যে খুঁজবে না কারণ,
শুধু বলবে - "আছি তো, কাঁদো যতক্ষণ বারন।"
যে আমার অগোছালো কথার মাঝে,
বিরক্ত হবে না একটুও সাঁঝে।
আমার থেমে যাওয়া, আমার আটকে যাওয়া সুর,
সে-ই বুঝবে, এটাই তো আমার ভাঙা অন্তঃপুর।
আমি চাই না কোনো জ্ঞান, চাই না কোনো উপদেশ,
শুধু চাই একজোড়া কান, একটু আবেশ।
যে আমার হয়ে আমার কথাগুলো বয়ে বেড়াবে,
মন দিয়ে শুনে, মনটাকেই জড়িয়ে ধরবে।
যে তাড়া দেবে না, বলবে না "থামো এবার",
শুধু নিঃশব্দে বসে থেকে বলবে —
"আছি, তুমি বলো এবার।"

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।