তুমি জানো, অভিমানটা আসলে রাগ না… এটা একরাশ না বলা ভালোবাসা। যখন খুব করে চাই তুমি বুঝো, ঠিক তখনই তুমি দূরে সরে যাও।
আমি চুপ থাকি বলে ভেবো না কিছুই অনুভব করি না, এই নীরবতার মাঝেই সবচেয়ে বেশি কথা জমে থাকে। তোমার একটু খেয়াল, একটা ছোট্ট প্রশ্ন—“কেমন আছো?” এইটুকুই তো চেয়েছিলাম।
অভিমান জমতে জমতে একসময় দেয়াল হয়ে যায়, তখন আর কেউ কারো কাছে পৌঁছাতে পারে না। তবুও জানো, সব অভিমানের ভেতরেই লুকিয়ে থাকে— ফিরে পাওয়ার ইচ্ছে।
যদি কোনোদিন এই চিঠিটা পড়ো, তবে একটু থেমে ভাবো— আমি রাগ করিনি, আমি শুধু একটু বেশি ভালোইবেসেছিলাম,,