www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোগ

যখন আমি দূরে
তখন আমি মেঘ,
তখন আমি রোদ,
তখন আমি মেঘের উত্তাল বুকে
রোদের অধীর ছোঁয়া।

যখন আমি কাছে
তখন আমি একটি মৃত যন্ত্র,
তখন আমি টুকরো পাথর,
তখন আমি জমাট কংক্রীটের গর্ভে
একটি চুম্বন-ভ্রুণের গলিত লাশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast